Wednesday, June 24, 2026

বোমাতঙ্ক ! দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বই-নিউইয়র্কগামী AI 119 বিমানের

Date:

Share post:

রবিবার ফের বোমাতঙ্কের ঘটনা ঘটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ৷ এবার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গেই বিমানটিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে নিরাপদেই দিল্লিতে নামিয়ে আনেন পাইলট ৷

একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিমানটিকে দিল্লি বিমানবন্দরেই পার্ক করে রাখা হয়েছে ৷ এবং বিমানের ভিতরে সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে ৷ বিমানটিতে মোট ২৩৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ AI 119  ফ্লাইটটি মুম্বই থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ৷ খবর পেতেই কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় ৷ এবং সব যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয় ৷
এর আগে গত ৯ অক্টোবর ভিস্তারার লন্ডন-দিল্লি বিমানে বোমা রাখার রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ তার দিন কয়েক যেতে না যেতেই এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটল ৷









Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...