Saturday, April 4, 2026

কানপুরের উড়ালপুলে ভয়াবহ পথ দুর্ঘটনা! ঘটনাস্থলে চালক-সহ মৃত ৫

Date:

Share post:

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে (Uttar Pradesh)। সোমবার সকালে কানপুরের উড়ালপুলে এই দুঘর্টনা গাড়ির চালক-সহ বেসরকারি কলেজের চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কানপুরের হাইওয়ের (Kanpur Accident) উপর দুটি দ্রুতগতির ট্রাকের মাঝে পড়ে পিষে যায় কলেজ পড়ুয়াদের ছোট গাড়িটি। শহরের অদূরে রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছেন, প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে (Pranveer Singh Institute of Technology) যাওয়ার পথে দ্রুতগতির দুটি ট্রাকের মাঝে চলে আসে কলেজ পড়ুয়াদের গাড়িটি। সেসময় আগে চলা একটি ডাম্পার আচমকা ব্রেক কষে। অতর্কিতে এই ঘটনা ঘটে যাওয়ায় পিছনে থাকা ছোট গাড়িটি থামতে না পেরে সেই ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তখন পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পড়ুয়াদের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ফলে ছোট গাড়িটি দুটি ট্রাকের মাঝে পড়ে একেবারে চেপ্টে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া কলেজ পড়ুয়াদের গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে প্রত্যেকের দেহ উদ্ধার করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী গরিমা ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী আয়ুষী প্যাটেল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র প্রতীক সিং এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র (Student) সতীশ কুমার। মৃত (Death) গাড়ির চালক বিজয় সাহু। এদিকে পুলিশ ট্রাক দুটি আটক করলেও দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালকই পালিয়ে যায়। ইতিমধ্যে পাঁচজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- বীরভূমে কয়লাখনিতে বিস্ফেরণে রাজ্যের কাছে রির্পোট তলব হাই কোর্টের

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...