Saturday, April 4, 2026

চাকরির প্রথম দিনেই ইস্তফা, ভাইরাল ইস্তফাপত্র নিয়ে শোরগোল নেটপাড়ায়

Date:

Share post:

কর্মক্ষেত্রে প্রথম দিনেই, চাকরিকে টাটা-বাই বাই! প্রোডাক্ট ডিজাইনার হিসাবে কাজ শুরু, তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ইস্তফা (Resignation)। তাঁর ইস্তফাপত্র এখন ভাইরাল (viral)সমজমাধ্যমে। কেন প্রথম দিনেই চাকরি ছাড়লেন ওই কর্মী? কারণ হিসেবে জানিয়েছেন কাজের পরিবেশ এবং ম্যানেজারের অস্বাভাবিক কাজের (job) চাহিদা। সেকথা জানানোর পর, রেজিগনেশন লেটার (resignation letter) শেয়ার করে সেই ব্যক্তি।

তিনি জানিয়েছেন, ‘রিমোট ওয়ার্ক’ সুবিধার জন্য তুলনায় কম বেতনে চাকরিতে রাজি হয়েছিলেন। তারপরেও তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষ তাঁর উপর অত্যধিক কাজের চাপ দেন বলে অভিযোগ। রেডিটে শ্রেয়স নামের ওই ব্যক্তি লেখেন, ‘প্রথমদিনই আমার থেকে অতিরিক্ত কাজ পাবে, এমন ভেবে নিয়েছিলেন তিনি। ওভারটাইমের কথাও বলেন। যার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেবেন না বলেও জানিয়ে দেন।’ যদিও ম্যানেজার বলেছেন,ওই কর্মী কোনও অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই ওভারটাইম করতে রাজি হয়েছিলেন।

ওই কর্মী ৭ অক্টোবর চাকরিতে যোগ দেন। অভিযোগ, ৯ ঘণ্টার পরিবর্তে ১২-১৪ ঘণ্টার কাজের চাপ দেন ম্যানেজার। শুধু তাই নয়, ব্যক্তিগত সময়, তাতে কর্মী কী কাজ করেন, তা নিয়েও কটাক্ষ করতেন ম্যানেজার। পদত্যাগ পত্রে কর্মী লিখেছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ম্যানেজার কটাক্ষ করেছেন তাঁকে। পরিস্থিতি দেখেই তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ইস্তফাপত্র এখন ভাইরাল সমজমাধ্যমে। এই পোস্টের কমেন্টে বহু মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করার পাশাপাশি তাঁকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন- জেলায় জেলায় জমজমাট পুজো কার্নিভাল! মঙ্গলবার রেড রোডের প্রস্তুতিও সারা

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...