Saturday, April 4, 2026

অভিনব বিষয়ে গবেষণা, অর্থনীতিতে নোবেল পেলেন ৩ গবেষক

Date:

Share post:

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন গবেষক। সোমবার বিকেল পৌনে চারটে নাগাদ এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। তিন মার্কিন গবেষক হলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। বিভিন্ন দেশের উন্নতির মধ্যে বৈষম্যের বিষয়টি তুলে ধরে এবার অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা, তা তুলে ধরেছেন নোবেল প্রাপ্ত ৩ অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার কমিটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ‘ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করেছেন তাঁরা। এমনকি এই ৩ গবেষক প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা প্রমাণ করতে পেরেছেন।’

অর্থনীতিতে তিন নোবেল জয়ীর মধ্যে ড্যারন অ্যাসেমোগ্লুর জন্ম ১৯৬৭ সালে তুরস্কে। সিমন জনসন ইংল্যান্ডের শেফিল্ডের বাসিন্দা। তাঁর জন্ম ১৯৬৩ সালে। উভয়েই এমআইটি-র অধ্যাপক। জেমস রবিনসন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নোবেলজয়ীরা নোবেল পদক ছাড়াও পাবেন একটি সনদপত্র এবং মোট ১১ বিলিয়ন সুইডিশ ক্রোনা, ভারতীয় মুদ্রায় যার মূল্য আট কোটি ৯০ লক্ষ টাকারও বেশি। উল্লেখ্য, এখনও পর্যন্ত ৫৬ বার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে মোট প্রাপকের সংখ্যা ৯৬। তাদের মধ্যে রয়েছেন ভারতের অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করবেন চিকিৎসকরা! বৈঠক শেষে আশা মুখ্যসচিবের

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...