Monday, April 6, 2026

নিউ আলিপুরে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, হেস্টিং থানার সামনে বিক্ষোভ

Date:

Share post:

নিউ আলিপুরে বাইক দুর্ঘটনায় (Bike accident in New Alipore) যুবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে হেস্টিং থানার (Hestings Police Station) সামনে বিক্ষোভ স্থানীয়দের। নিশান্ত চৌধুরী নামে ২২ বছরের যুবকের মৃত্যু দুর্ঘটনায় হয়নি বলে দাবি পরিবারের। খুনের অভিযোগ করার পাশাপাশি পুলিশের গাফিলতি নিয়েও সরব তাঁরা। হেস্টিংস থানার সামনে উত্তেজনা।

পরিবারের তরফের জানানো হয়েছে যে মঙ্গলবার সকালে তাঁদের কাছে একটি ফোন আসেন যেখানে বলা হয় গুরুতর অবস্থায় নিশান্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি। এরপর তাঁরা তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে জানতে পারেন যে তাঁদের পরিবারের ছেলের মৃত্যু হয়েছে । পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে তিনটে নাগাদ হেস্টিংস সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেলারের মাঝে ধাক্কা লেগে স্কুটার নিয়ে পড়ে যান নিশান্ত। বাইকের ব্যাক সিটে এক মহিলাও ছিলেন যিনি আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা দুজনের কারোর মাথায় হেলমেট ছিল না। নিশান্তের বাইকে সওয়ার হওয়া ওই যুবতীর বয়ান নিয়ে সন্ধিহান পরিবারের লোকেরা। অভিযোগ তিনি বারবার নিজের বক্তব্য বদলেছেন। পাশাপাশি পুলিশ এফআইআর (FIR) নিতে দেরি করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...