Saturday, June 27, 2026

‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে গ্রেফতার চিকিৎসক

Date:

Share post:

রেড রোডের পুজো কার্নিভালে কাজে যোগ দিয়ে গ্রেফতার চিকিৎসক। কারণ, ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে কাজে যোগ দিয়েছিলেন ওই চিকিৎসক।জানা গিয়েছে, কলকাতা পুরসভার মেডিক্যাল টিমে কাজ করছিলেন তিনি। অভিযোগ, এই ব্যাজ পরার জন্য ওই চিকিৎসককে আটক করেছে পুলিশ। তপোব্রত রায় নামে ওই চিকিৎসককে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।যদিও তার সঙ্গে আছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে রেড রোডে। সেখানে তখন শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। কলকাতার বিখ্যাত পুজোগুলি শামিল সেখানে। সেই কার্নিভালে কলকাতা পুরসভার একটি মেডিক্যাল টিমও রয়েছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা চোট-আঘাত লাগলে প্রাথমিক চিকিৎসা করছেন ওই দলের সদস্যেরা। সেই দলেই ছিলেন চিকিৎসক তপোব্রত।কিন্তু তার শার্টে লাগানো ব্যাজে লেখা ছিল ‘প্রতীকী অনশনকারী’। অভিযোগ, এরপরই আটক করা হয় তাকে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সংহতি জানিয়ে ‘প্রতীকী অনশন’ করছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। মঙ্গলবার ওই অনশনকারীদের সংহতি জানিয়ে সারা দেশে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছে আইএমএ। কর্মসূচির নেতৃত্বে সংগঠনের জুনিয়র ডাক্তারেরা। এই আবহে আটক চিকিৎসক তপোব্রতের শার্টেও ছিল ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ।









 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...