Saturday, March 21, 2026

ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে আপ-ডাউন লাইনে বন্ধ পরিষেবা! 

Date:

Share post:

মেট্রো দুর্ভোগ কিছুতেই যেন কাটছে না। উৎসবের মেজাজ কাটিয়ে বাঙালি কাজে ফিরতে না ফিরতেই কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ভোগান্তি শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে নটা নাগাদ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে দমদম থেকে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা।

কলকাতা মেট্রো সূত্রের বিস্তারিত কিছু জানানো না হলেও ট্র্যাকে সমস্যার কারণেই আপাতত পাতাল পরিষেবা ব্যাহত বলে খবর মিলেছে। কাজের দিনে এইভাবে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ মানুষ, বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। রেলের ইঞ্জিনিয়াররা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া (কবি সুভাষ মেট্রো) ও দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা সচল আছে বলে খবর মিলেছে।

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...