Tuesday, April 7, 2026

বেনজির! ২৪ ঘণ্টায় বর্ধমান মেডিক্যালে ৯ প্রসূতির যমজ সন্তান

Date:

Share post:

হাসপাতালে যমজ সন্তানের জন্ম বিরল কোনও ঘটনা নয়। কিন্তু বেনজির ঘটনার সাক্ষী রইল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯ প্রসূতি জন্ম দিলেন যমজ (Twin) সন্তানের। এদের মধ্যে ১১টি কন্যা ও ৭টি পুত্র। হাসপাতাল সূত্রে খবর, এই ধরণের ঘটনা এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Bardhawan Medical College And Hospital) ঘটেনি। বিরল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। চিকিৎসক মলয় সরকার জানিয়েছেন,মা ও শিশুরা প্রত্যেকেই সুস্থ রয়েছে। সরকারি হাসপাতালের এই পরিষেবায় আশ্বস্ত রোগীরা।
বর্ধমান মেডিক্যাল কলেজ (Bardhawan Medical College And Hospital) সূত্রে খবর, বুধবার হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগে এই নজিরবিহীন ঘটনা ঘটে। ৯ জন মা ২৪ ঘণ্টার মধ্যে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই শিশুদের মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ (NICU) রাখা হয়েছে।
হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, এর আগে গত অগাস্ট মাসে মেডিক্যাল কলেজেই বিরল এবং জটিল অস্ত্রোপচারে জন্ম নেয় এক কন্যা সন্তান। ফের হাসপাতালের এই ঘটনা প্রমাণ করল যে পরিষেবা নিয়ে আমরা কোন আপোস করি না। জুনিয়র, সিনিয়র-সহ সকল কর্মীকে এইজন্য ধন্যবাদ। তিনি জানিয়েছেন, যমজ সন্তানের জন্ম দেওয়া ৯ মা এবং শিশুরা সুস্থ আছেন।







Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...