Monday, June 8, 2026

মায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে চুরি যাওয়া স্কুটার ফেরানোর আবেদন চোরকে !

Date:

Share post:

চারপাশে বৃদ্ধাশ্রম সংস্কৃতির যখন ছড়াছড়ি তখনই অদ্ভুত কাণ্ড ঘটালেন পুণের  যুবক অভয় চৌগুলে।প্রয়াত মায়ের দেওয়া কালো রঙের স্কুটার চুরি গিয়েছিল দশেরার দিন কোথরুদ এলাকায় ছত্রপতি শিবাজির মূর্তির সামনে থেকে। হয়রান হয়ে গিয়েছিলেন খুঁজতে খুঁজতে। পুলিশে জানিয়েও লাভ হয়নি কোনও। অগত্যা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।

ইনস্টাগ্রামে দেখা যায় অভয় একটি পোস্ট করেছেন যার ছবিতে দেখা যাচ্ছে তিনি রাস্তায় একটি পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। মারাঠি ভাষায় লেখা সেই পোস্টার। আর ছবির ওপরে লেখা তার কাতর আবেদন। তিনি লিখেছেন, দশেরার দিন কোথরুদের শিবাজির মূর্তির সামনে রেখেছিলেন তার কালো রঙের স্কুটারটি। সেখান থেকে সেটি উধাও হয়ে যায়। চারপাশ ভালো করে খোঁজ করে পাওয়া না গেলে তিনি অগত্যা পুলিশের কাছে যান এবং তারাও ব্যর্থ হন।

যুবক আরও লিখেছেন, দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত থেকে তার মা মারা যাওয়ার ৩ মাস আগে তাঁকে এই স্কুটারটি কিনে দেয়। তবে শেষ প্যারায় যুবক সরাসরি চোরকেই আর্জি জানান। তিনি বলেন, চোর যেন তার মায়ের শেষ স্মৃতি হিসেবে স্কুটারটি ফেরত দেয়। তাকে পুরস্কার হিসেবে নতুন স্কুটার কিনে দেবেন বলেও জানান তিনি। আর এই পোস্ট দেখেই নেট মহলের মানুষজন আবেগঘন হয়ে পরেছেন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা আশা প্রকাশ করছেন যে পুলিশ নিশ্চয়ই তার প্রাণের প্রিয় স্কুটার খুঁজে পাবে।









Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...