Tuesday, April 7, 2026

‘বিপ্লবীর’ হাতে খুন বান্ধবী: কৃষ্ণনগরের যুবতী খুনে আর জি কর আন্দোলনকে তোপ কুণালের

Date:

Share post:

আর জি করের চিকিৎসক খুনের ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে বিচারের দাবিতে পথে নামা চিকিৎসকদের আড়ালে সুযোগ নেওয়ার খেলায় মেতেছে একদল সুযোগ সন্ধানী, একথা শাসকদলের পক্ষ থেকে বলে সতর্ক করা হয়েছিল। এবার কৃষ্ণনগরের (Krishnanagar) তরুনী খুনের ঘটনায় হাতেনাতে সেই প্রমাণ মিলল। অভিযুক্ত যুবকের ফেসবুক পোস্ট (Facebook post) তুলে ধরে ‘রাতজাগা বিপ্লবী’র মুখোশ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কৃষ্ণনগরের ঘটনাকে ময়নাতদন্তের (postmortem) আগেই ধর্ষণ করে খুনের তকমা দেওয়ার চেষ্টা করে একদল সুবিধাভোগী শ্রেণী। পরে অভিযুক্ত, মৃতার প্রেমিক গ্রেফতার হতেই প্রকাশ্যে আসে নক্কারজনক এই ঘটনা। আর তার ফেসবুক পোস্ট সামনে আসতেই বেরিয়ে পড়ে চাঞ্চল্যকর তথ্য।

সেখানে দেখা যায় আর জি করের ঘটনায় (R G Kar incident) বিচার চাওয়া রাত জাগা বিপ্লবীদের মধ্যে ছিল এই যুবক। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, “যে তথাকথিত প্রেমিক কৃষ্ণনগরে মেয়েটিকে ভয়াবহভাবে খুন করেছে, তার পোস্ট হচ্ছে তিলত্তমার জন্য রাত জেগে আন্দোলন!” এমনকি ফেসবুকে শাসকদলের পতাকা পোড়ানোর ছবি পোস্ট করতেও দেখা যায় গ্রেফতার হওয়া রাহুলকে।

ফেসবুক পোস্টে প্রকাশিত তথাকথিত আন্দোলনকারীদের রাজনৈতিক মনোভাবও, দাবি কুণালের। এই প্রসঙ্গে তিনি বলেন, “যে ছেলেটা কদিন আগে তিলোত্তমার বিচার চাই বলে ফেসবুক ভরিয়ে দিল তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে, সে তার বান্ধবীকে ওই কুৎসিতভাবে পুড়িয়ে কুপিয়ে খুন করেছে। এদের চিনে নিন। কারা বাস্তবে বিপ্লবগুলো করতে চাইছে।”

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...