Friday, June 26, 2026

রীতি মেনে মন্ত্রী শোভনদেবের বাড়িতে স্ত্রী সুপ্রিয়ার শুরু করা কোজাগরী লক্ষ্মীপুজো

Date:

Share post:

মৌসুমী বসাক

শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায় (Supriya Chatterjee) ছিলেন একজন আদ্যোপান্ত ইস্টবেঙ্গল সমর্থক। কিন্তু রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের প্রথমসারির নেতা এপার বাংলার লোক হওয়ায় তাঁদের বাড়িতে কালীপুজোয় হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো (Lakhsmi Pujo)। তবে, শ্বশুরমশাইয়ের কাছে আবদার করে শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী সুপ্রিয়া পূর্ববঙ্গের মতে শ্বশুরবাড়িতেই শুরু করেছিলেন কোজাগরী লক্ষ্মীপুজো। সেই ট্র্যাডিশন আজও বহাল।


১৯৭৪ সালে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার পর শ্বশুর মশায়ের কাছে কোজাগরি লক্ষ্মী পুজো শুরু করার আবদার করেন সুপ্রিয়া চট্টোপাধ্যায়। পুত্রবধূর আবদার ফেলতে পারেননি শ্বশুরমশাই। সেই থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) বাড়িতে শুরু হয় কোজাগরী লক্ষ্মীপুজো। এরপর ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে পুত্রবধূ এনেছেন সুপ্রিয়া। তার পরে অকালে প্রয়াত হন শোভনদেবের স্ত্রী। এখন সেই ধারা বজায় রেখেছেন তাঁর ছেলের বউ রাজশ্রী চট্টোপাধ্যায়।

এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সাতের দশক থেকে এই পুজো হয়ে আসছে। আমার স্ত্রী যেমনভাবে পুজো শুরু করেছিল ঠিক সেই নিয়ম পালন করে এখন আমার পুত্রবধূ পুজো চালিয়ে যাচ্ছে। পূর্ববঙ্গে মতে, নাড়ু-মোয়া ভোগ দেওয়া হয় ধনদেবীকে। কালীপুজোর সময় যে লক্ষ্মীপুজো হয় তা আমাদের পৈতৃক ভিটেতে আজও হয়।

অপরদিকে মন্ত্রীর পুত্রবধূ জানান, শাশুড়ি মায়ের কাছ থেকে পুজোর অনেক রীতিনীতি শিখেছি। সেই নিয়ম অনুযায়ী আজও পুজো করে যাওয়ার চেষ্টা করছি। আমার মেয়েকেও এই নিয়মকানুন শিখিয়েছি। চাইব আগামী দিনে ও এই পুজোর ধারা বজায় রাখুক।







Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...