Friday, June 26, 2026

জলসীমানা পেরিয়ে ইলিশের সন্ধান! বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক ৩১ জন মৎসজীবী

Date:

Share post:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌবাহিনীর (Bangladesh Navy) হাতে আটক হলো কাকদ্বীপের দুটি ট্রলার। এফবি বাসন্তী এবং এফবি জয় জগন্নাথ নামের ট্রলারে  ৩১ জন মৎস্যজীবী (Fisherman) রয়েছেন বলে জানা গিয়েছে। বুধবারের এই ঘটনার খবর পেয়ে উদ্বেগে মৎস্যজীবীদের পরিজনেরা। আটক মৎস্যজীবীদের উদ্ধারে প্রশাসনিক সাহায্যের দাবি করেছেন তাদের পরিবারেরা।

বাংলাদেশের জল সীমান্তে গভীর সমুদ্রে মা ইলিশের রক্ষায় বর্তমানে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার (Bangladesh Government)। প্রতি বছর এ সময় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।  কিন্তু  কাকদ্বীপের দুটি ট্রলার (Trawler) ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্ত পার করে বাংলাদেশে ঢুকে পড়ে। এর পর বঙ্গোপসাগরে টহল চালানো বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে। আটক ট্রলারের মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীদের পরিজনরা। এ বিষয়ে  কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (Fishermen Welfare Association) সম্পাদক বিজন মাইতি বলেছেন,”দ্রুত মৎস্যজীবীদের দেশে ফেরানোর আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে। আটক মৎস্যজীবীদের সুরক্ষার জন্য বাংলাদেশের কয়েকটি মৎস্যজীবী সংগঠনের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।”









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...