Monday, April 6, 2026

দুর্ঘটনায় মৃত বিখ্যাত গায়ক লিয়াম পেইনে! শোকস্তব্ধ সঙ্গীত জগত 

Date:

Share post:

আর্জেন্টিনার হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হল ৩১ বছরের গায়ক লিয়াম পেইনের( singer liam payne dies)। ইংলিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের (One Direction) তারকা গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত। মন খারাপ অনুরাগীদের।

২০১০ সালে তরুণ প্রজন্মের বুকে ঝড় তুলেছিল ‘ওয়ান ডিরেকশন’। সূত্রের খবর একটি অনুষ্ঠানের জন্য আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের রাজধানী পালেরমোর একটি হোটেলে ছিলেন লিয়াম। সেখানকার ম্যানেজার জানান “হঠাৎ আমি হোটেলের পিছনের দিকে কিছু একটা পড়ার শব্দ পাই। ছুটে গিয়ে দেখি এক ব্যক্তি পড়ে রয়েছেন। পরে অন্যান্য কর্মীরা জানান তিনিই লিয়াম।” মাদকাসক্ত অবস্থায় গায়কের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। জনপ্রিয় এই তারকার স্বল্পজীবন নিয়ে নানা বিতর্ক রয়েছে। একটা সময় নেশার অন্ধকারে এতটাই ডুবে গিয়েছিলেন যে ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল। চলতি মাসে ওয়ান ডিরেকশনের অন্যান্য সদস্যরা অন্যতম সদস্য নিল হোরানের সঙ্গে একটি কনসার্ট দেখতে বুয়েনস আয়ার্সে গিয়েছিলেন লিয়াম। তাঁর মৃত্যুতে এখনও ব্যান্ডের সদস্যদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...