Saturday, April 4, 2026

নিউজিল্যান্ড সফরের মাঝেই, টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

Date:

Share post:

চলছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট । বেঙ্গালুরুতে চলছে প্রথম টেস্ট। প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে বিরাট ধাক্কা খায় টিম ইন্ডিয়া। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে রোহিত শর্মার দল। আর এরই মধ্যে টিম ইন্ডিয়াকে আসন্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অফ্রিকা সিরিজ নিয়ে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে ওই সিরিজ সহজ হবে না টিম ইন্ডিয়ার কাছে। তাঁর মতে দলে ভারসাম্য থাকা জরুরি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ ভারতীয় দলে তরুণ ক্রিকেটার রয়েছে, সেই সঙ্গে রয়েছে সিনিয়রেরা। ভাল দল তৈরি করার জন্য সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারের এই ভারসাম্যটা প্রয়োজন। তবেই সেরা দল তৈরি হয়। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হবে ভারতের জন্য। তবে ভাল ক্রিকেটও দেখা যাবে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ ভারতীয় দলে ভাল ক্রিকেটার রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য টি-২০ জিতেছে ওরা। তরুণেরাই জিতিয়েছে।“

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরে টি-২০ সিরিজ খেলবে ভারত। তারপর বর্ডার গাভাস্কর ট্রফি। ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট।

আরও পড়ুন- শনিবার বড় ম্যাচ, লাল-হলুদে বৈঠক, ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন , রইল ইস্ট-মোহনের আপডেট


Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...