Friday, June 19, 2026

তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট ভারতের, ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মার দল

Date:

Share post:

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে লড়ছে ভারত। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট বিরাট কোহলি, সরফরাজ খান এবং রোহিত শর্মার। টেস্টে ৯০০০ রান পূর্ণ করেন কোহলি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ২৩১। কিউইদের থেকে ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মার দল।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। সৌজন্যে রচিন রবীন্দ্র। ১৩৪ রান করেন তিনি। ৯১ রান করেন কনওয়ে। ৬৫ রান করেন সাউদি। ৩৩ রান করেন ইয়ং। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ২ টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সামনে ৩৫৬ রানে লক্ষ্য রাখে কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। যশস্বী জসওয়ালকে সঙ্গী করে ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন রোহিত শর্মা। তবে ৩৫ রানেই থেমে যশস্বীর ইনিংস। ৫২ রান করেন রোহিত শর্মা। এরপর সরফরাজকে সঙ্গী করে ব্যাট হাতে দাপট দেখাতে শুরু করেন বিরাট। ৭০ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক । সেই সুবাদে টেস্টে ৯০০০ রান পূর্ণ করে ফেলেন বিরাট। কিন্তু দিনের শেষ বলে আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ক্রিজে আছেন সরফরাজ। ৭০ রানে অপরাজিত তিনি। কিউইদের হয়ে দুটি উইকেট আজাজ প্যাটেলের। ১ টি উইকেট গ্লেন ফিলিপ্সের।

আরও পড়ুন- সৌরভের হাত ধরে বহরমপুরে উদ্বোধন হলো নতুন ক্রিকেট অ্যাকাডেমির


Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...