Tuesday, June 16, 2026

এত বছর পরে ‘ভুল বোঝার’ গুরুত্ব নেই: সিঙ্গুর নিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

সিঙ্গুর নিয়ে তৃণমূল তথা তৎকালীন বিরোধী দলনেত্রীকে আক্রমণ করলেন বর্তমান বিরোধী দলনেতা তথা সেই সময় তৃণমূল দলের বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শুক্রবার, প্রয়াত রতন টাটা প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিলের আয়োজন করে বিজেপি (BJP)। সেই মিছিল শেষে শুভেন্দুর দাবি, সেই সময় টাটাদের সরানো ভুল হয়েছিল। এর পাল্টা বিজেপি বিধায়ককে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন শুভেন্দু অভিযোগ করেন, সিঙ্গুরে না হল শিল্প, না হল কৃষি। কর্মসংস্থান আর সরকারের রাজস্ব বাড়াতে গেলে প্রয়োজন শিল্পের। এরপরই বিরোধী দলনেতার সাফাই, “সিঙ্গুরে টাটার কারখানার বিরোধিতা করার কথা মুখ ফুটে বলতে পারিনি। তৃণমূল দলের মধ্যেই ছিলাম ঠিকই, কিন্তু এই ধ্বংসযজ্ঞে সামিল হইনি।” এত রতন টাটার উদ্দেশে শুভেন্দু বলেন, “আমরা ওঁর কাছে ক্ষমা চাইছি বাঙালি হিসেবে। আর শপথ করছি, আমরা ক্ষমতায় এলে আপনার প্রতিষ্ঠানকে নিয়ে আসব।” এখানেই শেষ নয়, শুভেন্দুর কথায়, “সিপিএমের জন্য মমতা এখানে ঢুকতে পেরেছিল। ১৩ হাজার জমির মালিক ছিলেন। বেশির ভাগ চাষি চেক নিয়েছিলেন।কিন্তু বর্গাদারকে টাকা দিতে চায়নি সিপিএম। বর্গাদারদের ক্ষতিপূরণ না দেওয়া সিপিএমের বড় ভুল। বর্গাদারের লাঠি মারল আর মমতা ঢুকল সিঙ্গুরে।”

এর পাল্টা তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, “তৃণমূল টাটাদের সরায়নি। তিনফসলি কৃষিজমি জোর করে সস্তায় দখল করে বেসরকারি কোম্পানিকে তুলে দেওয়া হয়েছিল। এটা সেই জমি-নীতির বিরুদ্ধে লড়াই ছিল। টাটাদের সরানোর লড়াই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন শিল্পের যোগ্য জমি নেওয়া হোক। কৃষিভিত্তিক রাজ্যে জোর করে কৃষকদের কাছ থেকে কৃষি জমি নিয়ে নিলে তাঁদের পরিবারগুলো সমস্যায় পড়বে। সিপিএমের ভুল নীতি ও জেদে টাটাদের সরে যেতে হয়েছিল।”

সরাসরি অভিযোগের আঙুল তুলে তৃণমূল নেতা বলেন, “সে সময়ে সিঙ্গুর আন্দোলনে শুভেন্দুবাবু ছিলেন তৃণমূল দলের হয়ে। ২০০৯ সালে এই আন্দোলনের উপর দাঁড়িয়ে লোকসভার সাংসদও হয়ে যান। ফলে সে সময়ে সিঙ্গুর আন্দোলনে শুভেন্দু ছিলেন মমতার সৈনিক। আজ তিনি বিজেপি-তে গিয়ে তার বিরোধিতা করছেন। তিনি সে সময়ে আপত্তি করলে তাও গ্রহণযোগ্য হতো। এত বছর পরে যদি কেউ এসে বলেন তাঁর ভুল মনে হয়েছিল, তাহলে তার কোনও গুরুত্ব থাকে না। এখন উনি বিরোধী দলে গেছেন বলে এসব কথা বলছেন। এত বছর পরে এর কোনও দাম নেই।”

আরও পড়ুন- এবার দিল্লি এইমস-এ যৌন নির্যাতন! মুখে কুলুপ বিজেপির

 

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...