Saturday, May 23, 2026

পলিগ্রাফে না! আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ-অভিজিৎ

Date:

Share post:

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দেরি করে এফআইআর করা ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল সিবিআই। তার তদন্ত এখনও চলছে। শুক্রবার শিয়ালদহ আদালতে বিচারক অভিজিৎ মণ্ডলের এজলাসে আরজি কর(RG KAR) মামলার শুনানি ছিল। সিবিআই-এর তরফে আইনজীবী আদালতে জানান, “আমরা আরও কিছু ডিজিট্যাল তথ্য সংগ্রহ করতে চাই।” ধৃতদের আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবদেন জানান সিবিআই-এর আইনজীবী।
আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে সিবিআই এখন জোর দিতে চাইছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপরেই। পাশাপাশি টালা থানার(TALA POLICE STATION) ওসি অভিজিত্ মণ্ডলের উপরেও সমান গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই লক্ষ্যেই সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। কিন্তু সে বিষয়ে রাজি নন খোদ সন্দীপ। সেই টেস্টের অনুমতি দিতে অস্বীকার করেছেন তিনি। এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল। দিল্লির সিএফএসএলে সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী বেশকিছু অসংগতি পাওয়া গিয়েছে। ফলে আবার সন্দীপ ঘোষের নারকো অ্যানালিসিক টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। তাতে আরজি করের ঘটনায় কোনও বড় ষড়যন্ত্র থাকলে তা বেরিয়ে আসার কথা। তবে আপাতত তা হচ্ছে না।

অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর এদিন প্রশ্ন করেন, “সিএফএসএল-এর রিপোর্ট পেয়ে যাওয়ার পর আবার কী রিপোর্ট করাবে? আমার মক্কেল যাওয়ার আগে অনেকেই ঘটনাস্থলে গিয়েছিল।” পাশাপাশি সন্দীপ ঘোষের(SANDEEP GHOSH) আইনজীবীর বক্তব্য, “আমার মক্কেলকে গ্রেফতারের কোনও কারণ আজও জানানো হয়নি।” দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন। আপাতত তাঁদের ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- উন্নত মানের অনুমোদিত স্বাস্থ্য পরিষেবায় দেশের সেরা বাংলা: NQAS-এর তথ্যে প্রকাশ

 

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...