Thursday, June 25, 2026

মুখ্যসচিব-স্বাস্থ্যসচিবকে নিয়ে কালীঘাটে জরুরি বৈঠক মমতার!

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের অনশন – আন্দোলনের মাঝেই বৃহস্পতিবার রাতে কালীঘাটে বিশেষ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে নিয়ে হাসপাতালের নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সন্ধের এই বৈঠকের পরই হাসপাতালে সিসিটিভি, ওয়াশ রুম, রেস্ট রুম নিয়ে কতদূর কাজ হল সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য দফতরের থেকে তলব করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

জুনিয়র ডাক্তার এবং রাজ্য সরকারের মধ্যে দশ দফা দাবি নিয়ে যে জট তৈরি হয়েছে তা কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মনোজ পন্থ একাধিকবার ইমেইল এবং আলোচনার মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে রাজ্যের কাজের স্ট্যাটাস রিপোর্ট দিলেও নিজেদের অবস্থানে অনড় WBJDF। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখছেন। সূত্রের খবর, ডাক্তারদের আন্দোলন বিক্ষোভ আর কর্ম বিরতির জেরে গত দু’মাসে স্বাস্থ্যসাথী কার্ডের বিপুল ব্যবহারে স্বাস্থ্যখাতে মাত্রাতিরিক্ত খরচ বেড়েছে রাজ্যের। পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার জুনিয়র চিকিৎসকদের এই অনশন কর্মসূচি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে আগ্রহী বলেও জানা যাচ্ছে। সবমিলিয়ে গোটা বিষয়টি যে রাজ্য সরকার (Government of West Bengal) অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের মিটিং থেকেই স্পষ্ট। শুক্রবার নবান্নে স্বাস্থ্য সচিব-সহ স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব বলেই খবর মিলেছে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...