Saturday, June 20, 2026

ফের বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ জোড়া বিমানের

Date:

Share post:

ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। একটা নয়, দু-দুটো বিমানে। বৃহস্পতিবার ইন্ডিগো (Indigo) এবং ভিসতারার (Vistara Airlines) বিমানে বোমাতঙ্ক ছড়ায়। প্রথমটি জার্মানির (Germany) ফ্রাঙ্কফুর্ট থেকে আসা মুম্বইমুখী ভিস্তারা বিমানে বোমার আতঙ্ক ছড়ায়। ফ্রাঙ্কফুর্ট থেকে আসা বিমান মুম্বইয়ের কিছুটা দূরেই বোমাতঙ্ক ছড়ায়। তারপরেই মুম্বইয়ে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। সকাল পৌনে আটটা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) জরুরি অবতরণ করে বোয়িং ৭৮৭ বিমানটি। বিমানে ১৫০ জন যাত্রী ও কর্মী ছিলেন।
অন্যদিকে আবার আর একটি ইন্ডিগোর বিমান তুরস্ক (Turkiye) থেকে মুম্বই রওনা হয়। সেই বিমানেও বোমাতঙ্ক ছড়ায় ওই একই দিনে। যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়। সোমবার থেকে লাগাতার ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এবং এয়ার ইন্ডিয়ার ১২টিরও বেশি বিমানে (Flight) বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনায় ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। পাশাপাশি, এই আতঙ্ক ছড়ানোর জন্য সন্দেহজনক আরও কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর।সম্প্রতি একাধিক দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ১৪ অক্টোবর লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার বিমানকে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ করানো হয়েছিল। প্রায় একইসময়ে মুম্বই-মাসকট, মুম্বই-জেড্ডার ২টি ইন্ডিগোর বিমান বোমা-হুমকি পেয়েছিল।  বুধবারই বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (Minister of Civil Aviation of India) রামমোহন নায়ডু (Kinjarapu Ram Mohan Naidu)। কিন্তু তার পরেও পর পর দুদিন একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।







Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...