Monday, April 13, 2026

শুক্রবার শুরু হল উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হল কলকাতা সহ তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি সেরা পাঁচ শতাধিক আবেদনকারীকে বেছেছে। এবার সেখান থেকেই ইন্টারভিউর মাধ্যমে শুরু হল নিয়োগ প্রক্রিয়া।

প্রথম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন তিনটি করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ হবে। এরপর পুনরায় তা শুরু হবে ৬ নভেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় ২০-র বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শুক্রবার ইন্টারভিউ প্রক্রিয়া হয় কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারীকে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত আলাদা আলাদা সার্চ কমিটি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেবেন।

আরও পড়ুন- ফাঁস গেরুয়া-কেলেঙ্কারি! মহারাষ্ট্রে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপি

 

 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...