Tuesday, June 23, 2026

জুনিয়র ডাক্তারদের পাশে একদিনের প্রতীকী অনশনে ধর্মতলায় চৈতি, দেবলীনা, বিদিপ্তারা

Date:

Share post:

দশ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ ‘অনশন কর্মসূচি’কে সমর্থন জানিয়ে শনিবার সকালে ধর্মতলায় পৌঁছলেন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত(Debleena Dutta), বিদিপ্তা চক্রবর্তী(Bidipta Chakraborty), তনিকা বসুরা। সঙ্গে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Banerjee), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক বিরসা দাশগুপ্তকেও (Birsa Dasgupta) দেখা যায়। সকাল ১১টা থেকে ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিয়েছেন তাঁরা। আগামী ২৪ ঘণ্টা শুধুমাত্র জল খেয়ে থাকবেন বলে জানিয়েছেন।

জুনিয়র ডাক্তারদের (WBJDF) অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য বারবার রাজ্য সরকারের তরফে অনুরোধ এবং আলোচনায় সদিচ্ছা দেখানো হলেও অতি বামপন্থী কিছু সমর্থক এবং সিনিয়র ডাক্তারদের একাংশের উস্কানিতে চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করে একের পর এক কর্মসূচির নামে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন। আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই টলিউডের একাংশ WBJDF- কে সমর্থনের নামে থেকে রাজনীতি করে চলেছেন। যত সময় যাচ্ছে ততই সাধারণ মানুষ এবং সেলিব্রেটিরাও বুঝতে পারছেন যে ডাক্তারদের যে আন্দোলন সেখানে তাঁদের নিজেদের স্বার্থ জড়িয়ে তাই ক্রমশ তাঁরা পিছিয়ে আসতে শুরু করেছেন। লাইমলাইট যাতে হারিয়ে না যায় সেই কারণে টলিউডের কিছু তথাকথিত ‘প্রতিবাদী’ মুখ ( যাঁদের আজকাল সিনেমা বা সিরিয়ালের সেভাবে খুঁজেই পাওয়া যায় না) সকাল থেকে অনশনের প্রতীকী ব্যাজ লাগিয়ে ধর্মতলায় উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি অ্যাকাডেমি চত্বরেও বামপন্থী নাট্য ব্যক্তিত্বদের দ্রোহের সংস্কৃতি নামের এক কর্মসূচি শুরু হয়েছে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...