Saturday, June 20, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতকে অভিনব প্রস্তাব পিসিবির : সূত্র

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে চলেছে মেগা টুর্নামেন্ট। যদিও ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না পাকিস্তান। সূত্রের খবর, বিসিসিআই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেয়। যদিও পাকিস্তান নাছোড় টিম ইন্ডিয়া পাকিস্তানেই যাক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। আর এবার সূত্রের খবর, অভিনব প্রস্তাব আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবি, শুধু ম্যাচের সময়টুকু পাকিস্তানে থাকুন রোহিত শর্মারা। খেলা শেষ হলেই ভারতে ফিরে আসবে গোটা দল। যদিও কথা অস্বীকার করেছে পিসিবি।

জানা যাচ্ছে, মৌখিকভাবে পাক বোর্ডের কর্তারা বিসিসিআইকে জানিয়েছেন, ভারতীয় দল নিজেদের সব ম্যাচগুলো খেলবে লাহোরে। খেলা শেষ হলে পাকিস্তানের হোটেলে আর থাকতে হবে না তাঁদের। মাঠ থেকে দিল্লি, চণ্ডীগড় বা মোহালির মধ্যে কোনও একটি শহরে ফিরে আসবে গোটা দল। তার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থাও করতে আগ্রহী পাক বোর্ড। এই নিয়ে সংবাদসংস্থা্র কাছে পিসিবির এক সূত্র জানিয়েছে, বিসিসিআইকে লিখিতভাবে এমন কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ভারত যেন পাকিস্তানে গিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলে, সেই জন্য নানা বিকল্প নিয়ে দুই দেশের মধ্যে মৌখিক আলোচনা হবে।

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। দু’দেশের সম্পর্কের কারণে পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে রাজি নয় বিসিসিআই। ইতিমধ্যে আইসিসিকে নিজেদের অবস্থান বিসিসিআই জানিয়েছে বলে সূত্রের খবর। এখন দেখার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মা-বিরাট কোহলিরা যায় কিনা পাকিস্তান।

আরও পড়ুন- আজ মেগা ডার্বি, নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া আনোয়ার


Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...