Wednesday, April 1, 2026

রাহুল গান্ধীকে খুনের হুমকি! ওড়িয়া অভিনেতার বিরুদ্ধে থানায় কংগ্রেস

Date:

Share post:

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তৎপরতার বিরুদ্ধে যখন বিরোধী জোট সদস্যরা চাপ বাড়াচ্ছে বিজেপি সরকারের উপর, তখনই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) খুনের হুমকি দিয়ে বিতর্কে ওড়িয়া অভিনেতা বুদ্ধাদিত্য মোহান্তি (Buddhaditya Mohanty)। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেসের ছাত্র সংগঠন। বাধ্য হয়ে সেই পোস্ট মুছে ক্ষমা চাইলেন ওড়িয়া (Odia) অভিনেতা।

ওড়িশার জনপ্রিয় অভিনেতা এর আগে নিজে হেলমেট ছাড়া বাইকে চেপে রিল বানিয়ে বিতর্কে জড়িয়েছেন। তবে সরাসরি রাজনীতি নিয়ে সরব হতে তাকে দেখা যায়নি। সাম্প্রতিক বাবা সিদ্দিকির (Baba Siddiqui) খুনের ঘটনার পরে হঠাৎই বলিউড প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও এআইএমআইএম প্রধান সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asadiddin Owaisi) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) পরবর্তী লক্ষ্য রাহুল গান্ধী ও আসাদুদ্দিন ওয়াইসি হওয়া উচিত বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন তিনি।

প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশানাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) ভুবনেশ্বরের ক্যাপিটাল থানায় (Capital police station) অভিযোগ দায়ের করেন। উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দাবি করেন। সেই সঙ্গে তাঁকে সরকারের চর বলেও অভিযোগ করেন তাঁরা। অভিযোগ দায়েরের পরই হুমকিমূলক পোস্ট মুছে ফেলেন অভিনেতা। সেই সঙ্গে একটি দীর্ঘ পোস্টে ক্ষমা চান নিজের মন্তব্যের জন্য। সেখানে তিনি দাবি করেন তাঁর পোস্ট কোনওভাবেই রাহুল গান্ধীকে আঘাত করার জন্য ছিল না। তা সত্ত্বেও যদি কেই আহত হয়ে থাকেন, তাঁদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী বলে দাবি করেন।

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...