Saturday, June 20, 2026

রঞ্জিতে ফিরেই কি টিম ইন্ডিয়ার দরজা খুলতে চলেছে ঈশানের?

Date:

Share post:

ফের কি ভারতীয় দলের দরজা খুলতে চলেছে ঈশান কিষাণের? এমনটাই খবর সূত্রের। গত মরশুমে রঞ্জি ট্রফি না খেলার কারণে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল ভারতীয় তরুণ ক্রিকেটারকে। তবে এবার ফের রঞ্জিতে ফিরছেন ঈশান। আর সূত্রের খবর ভারতীয় দলের দরজা খুলতে চলেছে ঈশানের।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, ঈশানকে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। সেখানে ভারত এ দলের দু’টি চার দিনের ম্যাচ খেলার কথা। ভারতীয় দল অস্ট্রেলিয়া যাবে। মূল দলের অংশ না হলেও ঈশানকে রোহিতদের সঙ্গে রাখা হতে পারে।

গত মরশুমে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেননি ঈশান। খেলেননি কোন ঘরোয়া ক্রিকেটেও। বোর্ড তাঁকে বার বার বলেছিল খেলার জন্য। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে খেলেননি তিনি। হার্দিক পাণ্ড্যের সঙ্গে অনুশীলন করছিলেন আইপিএলের প্রস্তুতি নিতে। তাও ঘরোয়া ক্রিকেটে খেলেননি। বাদ পড়েন ভারতীয় দল থেকে। এমনকি বাদ দেওয়া হয় বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতকে অভিনব প্রস্তাব পিসিবির : সূত্র

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...