Saturday, April 4, 2026

ভয়ঙ্কর কাণ্ড বিজেপি-শাসিত ওড়িশায়! মৃতের অঙ্গপাচার কটকের হাসপাতালে

Date:

Share post:

ভয়ঙ্কর কাণ্ড বিজেপি-শাসিত ওড়িশায়! তারা ক্ষমতায় আসার পরে রাজ্যের পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে হাসপাতাল থেকে চুরি হয়ে যাচ্ছে মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গও! এমনই এক মারাত্মক ঘটনা ঘটেছে কটকের একটি বেসরকারি হাসপাতালে।

জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর বাবুলা দিগাল নামে এক ব্যবসায়ী স্ত্রী ও ছেলেকে নিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন রামপুরের দিকে। পথে লোহার রড বোঝাই মিনিট্রাক ধাক্কা মারে বাইকে। মাথায় গুরুতর আঘাত পান ৪৪ বছরের বাবুলা। তাঁকে ভর্তি করা হয় কটকের ওই বেসরকারি হাসপাতালে। ১৬ অক্টোবর মৃত্যু হয় তাঁর। কিন্তু পরিবারের সন্দেহ জাগে, আঘাত লেগেছিল মাথায়, কিন্তু পেটে অপারেশন হল কেন? পরিবারের অভিযোগ, ওই ব্যবসায়ীর দেহ থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চুরি করে পাচার করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু সত্ত্বেও কোনও রকম ময়নাতদন্ত না করেই স্বামীর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এমনকি পুলিশকেও জানানো হয়নি দুর্ঘটনায় মৃত্যুর খবর। প্রশ্ন একটাই, বিজেপির ওড়িশায় কি এভাবেই মাথাচাড়া দিচ্ছে অঙ্গপাচার চক্র? কী করছে পুলিশ-প্রশাসন?

আরও পড়ুন- বিজেপির টিকিট দেওয়ার প্রলোভন! গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ভাই

 

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...