Tuesday, March 24, 2026

বিক্ষিপ্ত বৃষ্টিতে শুরু শনির সকাল, গভীর নিম্নচাপের পূর্বাভাস IMD-র 

Date:

Share post:

কালীপুজোর (Cyclone alert before Kali Puja) আগেই দুর্যোগে ভাসতে চলেছে বাংলা। জোড়া নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে (Bay of bengal) ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আগামী সপ্তাহে। এদিন সকাল থেকে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস (Weather Department) বলছে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া বাড়বে। বাতাসে জলীয়বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমে মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। তবে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে।

আগামী সপ্তাহের শেষের দিকে বাংলায় দুর্যোগের সম্ভাবনা। IMD বলছে, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার তা অতি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়াবে বলেই প্রাথমিক অনুমান। মঙ্গল ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...