Sunday, April 5, 2026

অগ্নিকাণ্ডের জের, শনিতেও শিয়ালদহ ইএসআইতে বন্ধ আউটডোর পরিষেবা

Date:

Share post:

শুক্রবার শিয়ালদহ ইএসআই হাসপাতালের দোতালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবারেও ব্যাহত রোগী পরিষেবা। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাঁদের পরিবারের হয়রানির ছবি ধরা পড়েছে। হাসপাতাল সূত্রে খবর শুধু আউটডোরই নয়, ল্যাবের বিভিন্ন রক্ত পরীক্ষাও এদিন বন্ধ রাখা হয়েছে।

হাসপাতালের ওটি সংস্কারের কাজ চলার সময় শর্টসার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা বলছেন আগুন লাগার ঘটনা না হয় সদ্য ঘটেছে, কিন্তু দীর্ঘদিন ধরেই এখানে সঠিক পরিষেবা মেলে না। কেউ থ্যালাসেমিয়ার ওষুধ পাচ্ছেন না, কেউ কেমোথেরাপির ডেটের জন্য ঘুরেই চলেছেন। কারও অভিযোগ, চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র পর্যন্ত হারিয়ে ফেলেছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষ! এখানেই শেষ নয়, এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নেই। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ‘এই হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছিল দেড় বছর আগে। ইএসআই হাসপাতাল যেহেতু কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের অধীনে, তাই সেই কাজ শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। এখনও পুরোপুরি হয়নি।’ হাসপাতালের সুপার অদিতি দাস মন্ত্রীর এই দাবিকে মান্যতা দিয়েছেন। সবমিলিয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো প্রশ্নের মুখে শিয়ালদহ ESI হাসপাতাল।

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...