Tuesday, April 14, 2026

দ্রুত তৈরি হবে সিলেবাস কমিটি, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের স্কুল শিক্ষায় (school education department) পুরোনো সিলেবাস কমিটির (syllabus committee) মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ৩ অক্টোবর এই কমিটির চেয়ারম্যান পদেরও মেয়াদ শেষ হয়েছে। তবে স্কুল শিক্ষায় সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে তা কার্যকর করার জন্য নতুন কমিটি গঠনে তৎপর রাজ্য। সেই কারণেই দ্রুত নতুন কমিটি তৈরি হওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

রাজ্যের স্কুল সিলেবাস কমিটির চেয়ারম্যান (chairman) পদে ছিলেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। যদিও উদয়ন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন তিনি এই পদ থেকে অব্যহতি চান। ফলে চেয়ারম্যান পদে নতুন নিয়োগ অবশ্যম্ভাবী।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, খুব শীঘ্রই নতুন সিলেবাস কমিটি (syllabus committee) গঠন করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেশ কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাসে। এরমধ্যে বিজ্ঞানের বিষয়ে যা যা পরিবর্তনের প্রয়োজন সেগুলি সম্পর্কিত যাবতীয় প্রস্তাবনা শিক্ষা দফতরে জমা দেওয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে ইতিহাসের ক্ষেত্রেও। তবে বাংলার ও ইংরেজির ক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষকরা কোনওরকম প্রস্তাবনা জমা না দেওয়ায় সেই কাজ থমকে রয়েছে। নতুন কমিটি গঠন হলে সেই কাজও দ্রুত হবে বলে আশা শিক্ষা দফতরের।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...