Wednesday, April 1, 2026

ট্রেনের ধাক্কায় মৃত্যু কর্মরত গ্যাংম্যানের! বিক্ষোভ রেলকর্মীদের

Date:

Share post:

রেলের লাইনেই কাজ করার সময় রেলের ধাক্কায় মৃত্যু হল এক গ্যাংম্যানের (gangman)। রেলের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার আরেক উদাহরণের সাক্ষী থাকল দিল্লির উপকণ্ঠের গাজিয়াবাদ (Gaziabad)। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় রেলকর্মীদের মধ্যে। রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাজধানী দিল্লিতে ট্রেন ঢোকা ও বেরোনো।

শনিবার রাতে গাজিয়াবাদ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কর্মরত গ্যাংম্যানের। রেলকর্মীদের অভিযোগ ওই গ্যাংম্যান রেল লাইন পরীক্ষা করছিলেন। রেলের ট্র্যাক ধরে পায়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় পিছন থেকে ট্রেন এসে ধাক্কা মারে। রেলকর্মীদের দাবি, ট্রেনের চালক (driver) নিয়ম মানেননি। নিয়ম অনুযায়ী ট্র্যাকে কর্মীকে দেখে যে হর্ন দেওয়ার কথা ছিল, তা পালন করেননি ট্রেনের চালক।

এই ঘটনার জেরে বিক্ষোভ শুরু করেন রেলকর্মীরা। গাজিয়াবাদে দুদিকের রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ফলে আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) থেকে বন্দে ভারত এক্সপ্রেসও (Vande BHarat Express)। আটকে পড়েন কয়েক হাজার যাত্রী। ঘটনাস্থলে পৌঁছান দিল্লির ডিআরএম (DRM)। প্রায় তিন ঘণ্টা অবরোধের পরে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। তবে রেলের পরিকাঠামোগত দুর্বলতায় প্রাণ যাওয়া রেলকর্মীর জন্য লড়াই করার বার্তা দেন রেলকর্মীরা।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...