Tuesday, May 19, 2026

নিম্নচাপ-দুর্যোগের মোকাবিলায় সতর্ক নবান্ন, বিশেষ নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

কালীপুজোর মাঝেই জোড়া নিম্নচাপের ভ্রুকুটি। পরিস্থিতি মোকাবেলায় এবার জেলাশাসকদের সতর্কবার্তা পাঠালো নবান্ন (Nabanna)। রবিবার সকাল থেকেই সমুদ্র উত্তাল হাওয়ায় মাইকিং করে চলছে প্রচার। সুন্দরবন এলাকার ফ্লাড রিলিফ সেন্টার (Flood Relief Centre) গুলিকে প্রস্তুত রাখা হচ্ছে। আগামী মঙ্গলবার ২২ অক্টোবর থেকে বৃহস্পতিবার ২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই সব জেলার জেলা শাসকদের পর্যাপ্ত ত্রাণ সমগ্রী মজুদ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সোমবারের মধ্যে সমস্ত ট্রলার ফিরিয়ে আনার নির্দেশ দিয়ে ফ্রেজারগঞ্জে চলছে মাইকিং। পাশাপাশি বাঁধের অবস্থা কেমন তাও খতিয়ে দেখছে সেচ দফতর। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আবহেই রবিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছুটির দিনে কলকাতা-সহ শহরতলিতে মেঘলা আকাশ, তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।মহানগরীতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...