Monday, June 8, 2026

কাটোয়ায় তিন বছরের শিশুকে যৌন নিগ্রহ! গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়

Date:

Share post:

পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa, East Burdwan) তিন বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে যৌন নিগ্রহের (Sexual assault) অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিগৃহীতার মায়ের অভিযোগ শনিবার তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যান অভিযুক্ত প্রৌঢ়। এরপর শিশুদের যৌনাঙ্গে হাত দেন। আরও একটি শিশুকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। নিগৃহিতা বাড়ি এসে কান্নাকাটি শুরু করলে তাঁর মা সবটা বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকে রেখে খবর দেয় কাটোয়া থানায় (Katwa Police)। সন্ধ্যা নাগাদ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

যৌন নিগ্রহের শিকার হওয়া শিশুটিকে আপাতত কাটোয়া মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখা হয়েছে।’’ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

 

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...