Friday, April 3, 2026

সাতদিনে ৯০টিরও বেশি! রবিবার আরও ২৪টি বিমানে বিস্ফোরণের হুমকি ফোন!

Date:

Share post:

ছ’দিনে ৭০টি বিমানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। রবিবার ভারতীয় এয়ারলাইন্সের আরও ২৪টি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি মিলল। ইন্ডিগো, ভিস্তারা, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এই নিয়ে ৯০টিরও বেশি ফ্লাইটে বোমার হুমকি দেওয়া হল। কিন্তু কে বা কারা এটা করছে, তা খুঁজে বের করতে ব্যর্থ কেন্দ্র। এবার তাই এক্স প্ল্যাটফর্মের দ্বারস্থ হল পুলিশ। কোন কোন অ্যাকাউন্ট থেকে বিস্ফোরণের ভুয়ো হুমকি দিয়ে পোস্ট করা হচ্ছে, তা জানতে তথ্য চাওয়া হল এক্স-এর কাছে।

একের পর এক বিমান বিস্ফোরণের হুমকি বার্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। রবিবার বিমান সংস্থাগুলির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। ইতিমধ্যেই বিমান সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও। কীভাবে এই হুমকি বার্তা থামানো যায় তা নিয়ে বিশদে আলোচনা হয় তাঁদের মধ্যে। এই এয়ার ক্রাইসিসের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। বোমাতঙ্কের জেরে কখনও বিমান বাতিল করতে হচ্ছে, আবার কখনও জরুরিভিত্তিতে অবতরণ করানো হচ্ছে উড়ান। সময়ের পরিবর্তনও করতে হচ্ছে একাধিক ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিমানের। মূলত লন্ডন, আমেরিকা, ক্যানাডা এবং জার্মানি থেকে এই হুমকি এসে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- বহরমপুরের তৃণমূল নেতা খুনে ভাড়া করা হয়েছিল ‘শার্প শুটার’! চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...