Thursday, June 25, 2026

পুজোয় নিরবিচ্ছিন্ন-নিরাপদ বিদ্যুৎ সরবরাহ, কর্মীদের অভিনন্দন অরূপের

Date:

Share post:

সদ্য দুর্গাপুজোয় গোটা রাজ্যে বিদ্যুৎ-সংক্রান্ত একটিও দুর্ঘটনা ঘটেনি। বাড়তি চাহিদা সামলে বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেনি। রাজ্য জুড়ে এভাবেই নিরাপদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে অনন্য নজির গড়ল রাজ্যের বিদ্যুৎ দফতর। বিদ্যুৎ দফতরের সকলস্তরের কর্মী ও আধিকারিকদের নিয়মিত নজরদারি ও ক্লান্তিহীন পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে বলেই তাঁদের আন্তরিক অভিনন্দন জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

সোমবার দফতরের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের অভিনন্দন জানান বিদ্যুৎমন্ত্রী। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, পুজো কমিটিগুলির সক্রিয় সহযোগিতা ছাড়াও এই কাজ সম্ভব ছিল না। তাই তাঁদেরও ধন্যবাদ জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি আরও বলেন, এবার কোনও পুজো মণ্ডপ থেকে কোনও দুর্ঘটনার খবর নেই। দফতরের কর্মীরা প্রতিটি পুজো প্যান্ডেলে গিয়ে সুরক্ষাবিধি মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে কিনা তা খুঁটিয়ে দেখেন, সেই সঙ্গে পুজো কমিটিগুলিকে দিয়ে সুরক্ষা সংক্রান্ত কাজগুলিও যথাযথ ভাবে করিয়ে নেন। ফলে এবার পুজোয় বিদ্যুৎ-সংক্রান্ত দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা গিয়েছে।

সুরক্ষার পাশাপাশি বিস্তারিত তথ্য দিয়ে সরবরাহের ক্ষেত্রেও দফতরের সাফল্য তুলে ধরেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তথ্য বলছে, ২০২৩-এ রাজ্যে পুজোয় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল ৫২,৪৮৩টি মণ্ডপে। এ বছর তা বেড়ে দাঁড়ায় ৫৫,৮৫৭টিতে। সবমিলিয়ে সংযোগের সংখ্যা বেড়েছে ৩,৩৭৪টি। শতাংশের হিসেবে যা প্রায় ৬.৪৩ শতাংশ। এর মধ্যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম দিয়েছে ৫০,৫৫৬টি আর সিইএসসি দিয়েছে ৫,৩০১টি। এখানে উল্লেখযোগ্য, ২০১১ সালে দুর্গাপুজোয় গোটা রাজ্যে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের সংখ্যা ছিল মাত্র ২০,৯৭০টি।

আরও পড়ুন- মেয়ে কার? ট্যাটু করিয়ে পস্তাচ্ছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার ভিনিসিয়াস

সংযোগের সংখ্যা ছাড়াও এবার পুজোয় বিদ্যুতের বাড়তি চাহিদাও দক্ষতার সঙ্গে সামলেছে বিদ্যুৎ দফতর। বিদ্যুৎ সরবরাহেও গত বছরের পুজোকে ছাপিয়ে গিয়েছে তারা। যেখানে ২০২৩-এর পুজোর দিনগুলিতে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল মোট ৯,৩৭১.৩৭ মেগাওয়াট, সেখানে চব্বিশের পুজোয় সরবরাহের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯,৯১২.৭১ মেগাওয়াট। এখানে বৃদ্ধির পরিমাণ ৫৪,১৩৪ মেগাওয়াট, শতাংশের হিসেবে যা প্রায় ৫.৭ শতাংশ।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...