Tuesday, June 23, 2026

কাঠগড়ায় ডাক্তাররা! এবার মৃত্যু হল সন্তানসম্ভবা স্ত্রীর, চিকিৎসা হয়নি দাবি স্বামীর

Date:

Share post:

গাফিলতির জেরে এবার প্রসূতির মৃত্যুর অভিযোগ। ফের কাঠগড়ায় ডাক্তাররা। হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে উঠেছে দায়িত্ব নিয়ে টালবাহানার অভিযোগ।

জানা গিয়েছে, রবিবার মেখলিগঞ্জ হাসপাতালের ঘটনা৷ ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা৷ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ দুই পরিবারের সদস্যকে আটক করেছে। মৃত প্রসূতির নাম সাগরিকা রায়। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। অভিযোগ, রাতে শ্বাসকষ্ট হয়েছিল তাঁর৷ প্রসূতি বিভাগের নার্সকে জানানোর পরেও কোনও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি। মৃতার আত্মীয় মনোজ বর্মন বলেন, চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে৷ সঠিক সময়ে চিকিৎসক-নার্সেরা পরিষেবা দিলে এই মৃত্যু হত না। শনিবার প্রসবের পরে সুস্থ ছিল সে৷ রবিবার তাঁদের জানানো হয়েছে সাগরিকা মারা গেছেন। এরপরে পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন৷ মৃতার স্বামী বলেন, স্রেফ ডাক্তারদের গাফিলতির কারণে মারা গেল আমার স্ত্রী। প্রসবযন্ত্রণা নিয়ে শনিবার দুপুরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি৷ রাতে পুত্রসন্তানের জন্ম হয়। হাসপাতাল সুপার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন- পুজোয় নিরবিচ্ছিন্ন-নিরাপদ বিদ্যুৎ সরবরাহ, কর্মীদের অভিনন্দন অরূপের

 

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...