Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই অনশন প্রত্যাহারের ঘোষণা জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শেষ পর্যন্ত আমরণ অনশনের কর্মসূচি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনকারী চিকিৎসকেরাও অনশনের পথ থেকে সরলেন। এরই সঙ্গে আগামিকালের স্বাস্থ্য ধর্মঘটের ডাকও প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। টানা ১৭  দিন অনশন চলার পর শেষ পর্যন্ত নমনীয় হলেন জুনিয়র চিকিৎসকরা। তবে অনশন উঠলেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ডাক্তাররা। আগামী শনিবার আরজি কর হাসপাতালে গণ কনভেনশনের ডাক দিয়েছেন তারা।

এদিন  নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কর্তাদের ২ ঘণ্টা বৈঠক করেন  জুনিয়র ডাক্তারদের ১৭ প্রতিনিধি। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের সব দাবি দাওয়া মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ দাবি আগেও মেনেছিলেন এবারও মানলেন। বাম জমানার সঙ্গে তফাতটা সুস্পষ্ট। টাস্কফোর্সের ভূমিকা, কলেজ লেভে মনিটরিং কমিটি, ছাত্র নির্বাচন-সহ একাধিক বিষয়ে ডাক্তার ফ্রন্টের সঙ্গে সহমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানাতে ভুললেন না যেভাবে সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী এ-রাজ্যের হাসপাতালে শুধু তুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না বলে সর্বসমক্ষে বাংলাকে হেয় করেছেন তা অনুচিত। একথা যে ঠিক নয় তা মানতে বাধ্য হলেন জুনিয়র ডাক্তাররাও। এরপরেই জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করে কাজে ফেরার কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তাদের আমরণ অনশনের কর্মসূচী প্রত্যাহারের কথা জানান জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি আগামিকালের স্বাস্থ্য ধর্মঘটের ডাকও তারা প্রত্যাহার করেন। জুনিয়র জাক্তারদের অনশন প্রত্যাহার ও স্বাস্থ্য ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, ডাক্তারদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এটা ভালো সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো ডাক্তারদের কথা শুনেছেন। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বিজেপি শাসিত সমস্ত রাজ্যের থেকে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে চেষ্টা করে যাচ্ছেন।

আরও পড়ুন- কাঠগড়ায় ডাক্তাররা! এবার মৃত্যু হল সন্তানসম্ভবা স্ত্রীর, চিকিৎসা হয়নি দাবি স্বামীর

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...