Tuesday, June 23, 2026

সরকারি পদ ভাঙিয়ে  দিব্যি আন্দোলনের নামে টাকা তুলছেন চিকিৎসক সুবর্ণ!

Date:

Share post:

অভয়ার নামে টাকা তুলছেন  চিকিৎসক সুবর্ণ গোস্বামী! এমনই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য।রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চিকিৎসকদের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে।

শুধু তাই নয়, কে কত টাকা দিয়েছেন, তার স্ক্রিনশট পাঠানোর নির্দেশও দিয়েছেন সুবর্ণবাবু। তিনি বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ-২।  কিন্তু ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছে কলকাতার ভবানীপুরে একটি ব্যাঙ্কের শাখায়। নির্দিষ্ট ওই গ্রুপে পূর্ব বর্ধমান জেলার বহু চিকিৎসক রয়েছেন।

সুবর্ণবাবু গ্রুপে জানিয়েছেন, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং আইনি যুদ্ধ চালাতে  অ্যাকাউন্টে টাকা জমা দিন। ওই গ্রুপ সুবর্ণবাবুর পরিচয় নিয়ে তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
তৃণমূলের  অভিযোগ, সুবর্ণবাবু সরকারি পদ ব্যবহার করে টাকা তুলছেন। এটা সম্পূর্ণ বেআইনি।

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আন্দোলন শুরু হওয়ার কয়েকদিন পরই ওই অ্যাকাউন্টটি খোলা হয়। সেখানে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন পদে থাকা আধিকারিকরাও রয়েছেন।









Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...