Monday, April 6, 2026

বাংলাদেশে জেলবন্দি বাংলার মৎস্যজীবী, তাৎপর্যপূর্ণ বার্তা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম। বাংলাদেশে (Bangladesh) আটক এই বাংলার ৮৪ মৎস্যজীবী। তাঁদের নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তাৎপর্যপূর্ণ বার্তা তিনি। সেই মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে বাংলাদেশের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

৩৬ জন মৎস্যজীবী নিয়ে দুটো ট্রলার বাংলাদেশের (Bangladesh) দিকে চলে যায়। তাঁদের আটক করে জেলে রাখে সেদেশের প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, “তাঁরা জেনে গিয়েছেন, না কি না জেনে গিয়েছেন, সেটা জানি না। এত কিছু জানার পরেও আবার তিনটে ট্রলার গিয়েছে।” সেই ট্রলারে ৪৮ জন ছিলেন। তাঁরাও জেলবন্দি। এই প্রসঙ্গে মমতা উল্লেখ করেন, দিন কয়েক আগে বাংলায় ডুবে গিয়েছিল বাংলাদেশের ট্রলার। সেই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “তাঁদের কাছে নথিপত্রও ছিল না। আমাদের যাঁরা গিয়েছেন তাঁদের‌ আধার কার্ড রয়েছে।”এর পরই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। সাংস্কৃতিক আদানপ্রদান রয়েছে। এক‌ই ভাষায় কথা বলি। রাজনীতিতে কখনও কখনও চেহারা বদলায়। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। সীমান্তবর্তী দেশগুলো যদি একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে তাহলে সবার‌ই ভালো।” এক্ষেত্রে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে বলে আশা বাংলার মুখ্যমন্ত্রীর।







Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...