Saturday, April 4, 2026

কমিটিতে ঢোকাই আসল! নবান্নের বৈঠকের পরে ট্রোলের মুখে জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং (live streaming) করতে হবে, বারবার একসময় এই দাবি তুলে বৈঠক বানচাল করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবারের বৈঠক লাইভ হওয়ার পর যেন ছবিটা একেবারে পাল্টে গিয়েছে। একটা বিরাট অংশের সাধারণ মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় (social media) চিকিৎসকদেরই সমালোচনায় সরব। সেখানে যেমন অনশন তোলার অজুহাত নিয়ে কটাক্ষ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের (junior doctors), তেমনই বৈঠকে বিভিন্ন কমিটি তৈরি নিয়ে চাপ দেওয়ারও সমালোচনা করা হয়েছে। এই শেষ পর্বের আন্দোলনে অনেকটাই দূরে থাকতে দেখা গিয়েছিল একসময় রাত দখলের ডাক দেওয়া জনগণকে। সোমবারের বৈঠকের পরে ব্যাপক সংখ্যায় সদস্য কমেছে চিকিৎসকদের বার্তা দেওয়া গ্রুপগুলিতে।

সোমবার নবান্নের বৈঠকের সময় রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় যে একাধিক কমিটির প্রস্তাব জুনিয়র চিকিৎসকরা করেছিলেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্মতি প্রকাশ করেন। এরপরেই সেই সব কমিটি কীভাবে পরিচালনা হবে তা নিয়ে প্রস্তাব পেশ করতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। আর তাতেই ব্যাপক ট্রোল (troll) হন চিকিৎসকরা। অনেকেই দাবি করেন কমিটিতে পদ আর আরও কিছু কমিটির সর্বোচ্চ আসনে বসার জন্য এই আন্দোলন করেছে তাঁরা। যেখানে হারিয়ে গিয়েছে নির্যাতিতার বিচার।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করা মিডিয়াগুলিতেও একই প্রতিফলন দেখা যায়। সেখানেও মুখ্যমন্ত্রীর (chief minister) মানবিক অবস্থানের সপক্ষে বক্তব্য পেশ করেন নেটিজেনরা(netigen)। এমনকি চিকিৎসকদের সপক্ষে যে সব বক্তব্য দিয়েছেন নেটিজেনরা সেখানেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়েই জোর দেওয়া হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...