Thursday, April 2, 2026

আজ লাল-হলুদের সামনে ওড়িশা, দল নিয়ে আত্মবিশ্বাসী অস্কার

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ডার্বি হারের রেশ পুরোপুরি কাটার আগেই ফের আইএসএলে নামছে লাল-হলুদ। দলে দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো। আর দায়িত্ব নিয়ে জানিয়ে দিলেন ওড়িশা বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে দল।

ম্যাচের আগে লাল-হলুদের নতুন কোচ বলেন, ‘‘আগের ম্যাচে আমরা বিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারিনি। আশা করি, ওড়িশা ম্যাচে তেমনটা হবে না। ফুটবলারদের মধ্যে জেতার ইচ্ছাশক্তি দেখতে পাবেন। এতদিন ধরে যা হয়েছে, সেটা বদলের জন্য সবাই মিলে চেষ্টা করব।” তিনি আরও বলেন, ‘‘মাত্র দুটো সেশন দল নিয়ে অনুশীলন করেছি। আগের কোচ এবং আমার মধ্যে কাজ করার কিছু পার্থক্য থাকবেই। তবে ফুটবলারদের বোঝাতে পেরেছি আমি কী চাই। মাঠে ওদের আরও আগ্রাসী হতে হবে। বিপক্ষকে ফাঁকা জায়গা দেওয়া চলবে না। একে অন্যের সঙ্গে দূরত্ব কমাতে হবে। সবথেকে বড় কথা, সুযোগ কাজে লাগাতে হবে।”

অ্যাওয়ে ম্যাচ হলেও, তিনি যে তিন পয়েন্টে চাইছেন, সেটা জানিয়ে অস্কারের বক্তব্য, ‘‘আমি বিশ্বাস করি, এই দলটা জিততে পারে। যে কোনও পদ্ধতিই কাজে লাগাতে কিছুটা সময় লাগে। কিন্তু আমাদের হাতে সময়টাই নেই। ফলে কম সময়ে রেজাল্ট দিতে হবে। বসুন্ধরা কিংসের কোচ হিসাবে ওড়িশার বিরুদ্ধে খেলেছি। ম্যাচও জিতেছি। আমাদের তাই এই ম্যাচটাও জেতার জন্য ঝাঁপাতে হবে। পরের দুটো ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার কিছুটা উপরে উঠে আসা সম্ভব। আমি নিশ্চিত, পরিশ্রম করলে, তার ফল পাওয়া যাবেই।”

Related articles

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...