Saturday, May 9, 2026

ডানা-র মোকাবিলায় সতর্কতা জারি করে প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা  জানিয়েছে হওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে ডানার ঝাপট পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে একাধিক বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলাশাসক ও পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে একাধিক বিষয়ে সতর্ক করলেন সাধারণ মানুষকে। জেলাশাসক খোরশেদ আলি কাদরী বলেন, ইতিমধ্যেই আমরা, পি ডব্লিউ ডি, পি এইচ ই, ইলেকট্রিক, রোড, হেলথ প্রশাসনিক বিভাগের আলাদা আলাদা টিম প্রস্তুত করেছি। পাশাপাশি জনসাস্থ্য, কৃষি এবং খাবারেরও বিভিন্ন বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে রিলিফ ক্যাম্পেরও ব্যবস্থা রাখা রয়েছে।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পুলিশের কন্ট্রোল রুম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স টিম প্রস্তুত রাখা রয়েছে। পাশাপাশি রুরাল কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘন্টা মনিটরিং ব্যবস্থা জেলা এবং ব্লক স্তরে করা হয়েছে।









Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...