Friday, April 3, 2026

আইপিএল-এর মেগা নিলামের আগেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ শামির

Date:

Share post:

আইপিএল-এ নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন মহম্মদ শামি। এই মুহুর্তে এনসিএতে রিহ্যাবে আছেন শামি। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে নিজেকে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা। করছেন নেটে বল। সব কিছু ঠিক থাকলে বাংলার হয়ে কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে ফিরতে পারেন শামি। এরই মধ্যে আইপিএল-এ নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সামনে আইপিএল-এর মেগা নিলাম। গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ বাংলার জোরে বোলারকে ধরে রাখবে কিনা, তা নিশ্চিত নয়। আর এরই মধ্যে আক সাক্ষাৎকারে শামি বলেন, “ কেউ এই সুযোগ পেলে ফিরিয়ে দেবে বলে মনে হয় না। কারণ, খুব বেশি পার্থক্য হয় না। নেতৃত্বের দায়িত্ব পেলে যা করতে হয়, সেটা হল দল এবং সতীর্থদের সম্পর্কে জানা। এটাই বাড়তি করতে হয়।“

গত তিন মরশুম শামি খেলেছেন গুজরাতের হয়ে। ২০২৩ বিশ্বকাপের পর চোটের কারণে আর মাঠে নামেননি তিনি। হয় অস্ত্রোপচার। তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শামি।

আরও পড়ুন- যৌন হেনস্থা করেন ব্রিজভূষণ! আত্মজীবনীতে বিস্ফোরক অভিযোগ সাক্ষীর


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...