Wednesday, April 8, 2026

মাদক খাইয়ে ভক্তকে ধর্ষণ ধর্মগুরুর! ভিডিও তুলে শেয়ার

Date:

Share post:

সমস্যার সমাধানে ‘বাবা’র সাক্ষাতে গিয়ে ধর্ষিতা এক মহিলা। রাজস্থানে বাবা বালকনাথের নামে অভিযোগ দায়ের নির্যাতিতার। সেই সঙ্গে অভিযোগ, ধর্ষণের ভিডিও তুলে ভাইরাল (viral) করা হয়। অভিযোগ দায়েরের পরেও রাজস্থান পুলিশের (Rajasthan police) হাতে গ্রেফতার হননি সেই বাবা।

শিকরে (Sikar) এক তান্ত্রিক বাবার কাছে সংসার সংক্রান্ত সমস্যা সমাধানে যান বাবা বালকনাথের (Baba Balaknath) কাছে। বালকনাথ তাঁকে একটি প্রসাদ খেতে দেন। তারপরই তিনি অজ্ঞান হয়ে যান, দাবি নির্যাতিতার। এরপর তিনবার তাঁকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের ভিডিও তোলে বালকনাথের গাড়িচালক।

এই ঘটনা প্রায় ছয়মাস আগে ঘটলেও নির্যাতিতা অভিযোগ করতে পারেননি। কারণ বালাকনাথের চ্যালারা তাঁকে খুনের হুমকি (threat) দেয়। ভয় দেখানো হয় ভিডিও ভাইরাল করে দেওয়ার। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হতেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা।

যে বিজেপি নেতারা বাংলায় নারী নিরাপত্তা নিয়ে গেল গেল রব তোলেন, তাদের রাজ্যগুলিতে নারীর ন্যূনতম সম্মান যে নেই তার আরও এক উদাহরণ রাখল রাজস্থান (Rajasthan)। এমনকি নির্যাতিতার অভিযোগ গ্রহণ করা হলেও অভিযুক্ত বালকনাথকে গ্রেফতার করেনি রাজস্থান পুলিশ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...