Tuesday, April 28, 2026

ব্যক্তি স্বাধীনতার অধিকার কাড়তে পারে না কেন্দ্রীয় এজেন্সি, ইডিকে সুপ্রিম তোপ

Date:

Share post:

ছত্তিশগড়ে আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন আমলাকে গ্রেফতারের ঘটনায় সুপ্রিম ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । সে রাজ্যে কংগ্রেস শাসনকালের আবগারি দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তাকে ভাল চোখে দেখছে না দেশের শীর্ষ আদালত। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ২১০০ কোটি টাকার দুর্নীতির তদন্তে নেমে গত এপ্রিল মাসে গ্রেফতার করা হয় তৎকালীন আইএএস আধিকারিক অনিল টুটেজাকে। এবার সেই গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত। এটা প্রথম নয় এর আগেও বারবার অবিজেপি রাজ্যগুলোতে ইডি-সিবিআইকে ব্যবহার করে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। ছত্তিশগড়ের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সোমবার শুনানি চলাকালীন বিচারপতি দেশের নাগরিকের ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ করে আর্টিকেল ২১-এর প্রসঙ্গ উত্থাপন করেন।

অভিযুক্ত অনিল টুটেজা (Anil Tudeja) ইডির নোটিশ পেয়ে ২০ এপ্রিল জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সকাল ১১টায় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের (ABC) অফিসে যান অনিল। সেখানে জিজ্ঞাসাবাদ চলাকালীন উপস্থিত হন ইডির তদন্তকারীরা। অভিযোগ ওই জিজ্ঞাসাবাদের মাঝেই অনিলকে সমনের নোটিস ধরানো হয় যার মেয়াদ ছিল সেদিন দুপুর ১২টা পর্যন্ত। খুব স্বাভাবিকভাবেই সেই নোটিশের প্রেক্ষিতে পদক্ষেপ করা সম্ভব হয়নি অনিলের। এরপর তাঁকে ঐদিনই সাড়ে পাঁচটার মধ্যে ইডিও অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়। বিষয়টা এখানেই থেমে থাকেনি, কেন্দ্রীয় এজেন্সি এতটাই ‘তৎপরতা’ দেখিয়েছে যে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের পরেই অনিলকে নিয়ে ইডি অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট জানতে চাই যে এবিসির জিজ্ঞাসাবাদের সময় ইডির সেখানে উপস্থিত হওয়ার কী প্রয়োজনীয়তা ছিল? ইডি কীভাবে একটি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মাঝে সেখানে গিয়ে নোটিশ দিতে পারে? কেন এই অতিসক্রিয়তা? এরপরই ইডিকে ভর্ৎসনা করে সুপ্রিম তোপ, “এত তাড়াহুড়ো তো গুরুতর অপরাধ মামলা বা সন্ত্রাসবাদী মামলার ক্ষেত্রেও ঘটে না।” এর পাশাপাশি বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দাদের আইনজীবীকে মনে করিয়ে দেন, দেশের সংবিধানে ‘Arical 21′ বলেও কিছু আছে। বিরোধীরা বারবার অভিযোগ করেন, যে ক্ষমতাসীন বিজেপি সরকারের নির্দেশে ইডি, সিবিআই থেকে শুরু আয়কর দফতর-সহ দেশের সবকটি এজেন্সি বেছে বেছে তাঁদের নিশানা করছে। সিবিআই-এর মতো সংস্থাকেও আদালতে ‘তোতাপাখি’ কটাক্ষ শুনতে হয়েছে। এবার ছত্রিশগড়ের মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল ইডির।

 

Related articles

বাংলায় এসে হুমকি-সংস্কৃতির চালু গেরুয়া শিবিরের! মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট বিজেপি মুখপাত্রের, তীব্র প্রতিবাদ তৃণমূলের

ভোটের আগে বাংলায় এসে হুমকি সংস্কৃতির চালু করছেন যোগীরাজ্যের পুলিশ। তাঁর ভিডিও পোস্ট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে...

স্ত্রীর সঙ্গে আদুরে ছবি পোস্ট, অবশেষে অন্তর্ধান রহস্যে মুখ খুললেন উৎসব! 

টলিউডের পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsab Mukherjee) নিখোঁজ হয়ে যাওয়া থেকে হদিশ মেলা পর্যন্ত সবটাই বড় রহস্যজনক।ব্যাংকের কাজে বেরিয়ে...

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...