Wednesday, April 1, 2026

আপনাকে attack করতে পারিনি: বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রূপাঞ্জনার

Date:

Share post:

বিভিন্ন কারণে গেলেও গেরুয়া শিবিরে টিকতে পারছেন না অনেক বিশিষ্টরা। তাঁদের মধ্যেই একজন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। আর নিজেই কারণ জানালেন তিনি। স্যোশাল মিডিয়ায় (Social Media) খোলা চিঠি লিখে তিনি জানালেন, তাঁর বিজেপি (BJP) ছাড়ার আসল কারণ তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কথা বলতে পারেননি। এই চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর পাঠানো বিজয়ার উপহারের ছবি দেন রূপাঞ্জনা।


নিজের ফেসবুক পেজে রূপাঞ্জন লেখেন,
”মাননীয়া, ২০০৭ থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়েস আমারো তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরো বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে.. প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !”

রূপাঞ্জনার (Rupanjana Mitra) কথায়, ”আপনাকে আর আপনার নামকে attack করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল। আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরো সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই। আপনার কাছে অনেকে পৌঁছোতে চেয়েও পরেনা কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছোতে দেয়না বা হয়তো কোনো ভাবে পৌঁছোনো যায়না অনেক দরকারি বিষয়ে… আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায়ে নিতে হবে সবের তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানব বন্ধন আরো শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।”

এই পোস্টে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের ছবি দেন অভিনেত্রী। এর আগে সুভদ্রা-সহ অনেক রুপোলি পর্দার অভিনেতা-অভিনেত্রীরা বিজেপি থেকে তৃণমূল এসেছেন। এবার রূপাঞ্জনার খোলা চিঠিতে জল্পনা রাজনৈতিক মহলের।







Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...