Friday, April 3, 2026

বাবা হলেন সরফরাজ খান, সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই খুশির খবর

Date:

Share post:

বাবা হলেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। পুত্রসন্তানের জন্ম দিলেন সরফরাজের স্ত্রী রোমানা জাহুর। এদিন খুশির খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সরফরাজ । সন্তানকে কোলে নিয়ে ছবি দেন তিনি। সেখানে দেখা যায় সরফরাজের বাবা নওশাদ খানকেও।

এদিন দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে সরফরাজ লেখেন, “ছেলে… সঙ্গে একটি ভালোবাসার ইমোজি দেন সরফরাজ। মুম্বইয়ের এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সরফরাজের স্ত্রী রোমানা জাহুর। বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে গিয়েছিলেন সরফরাজ।

সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ । ১৫০ রান করেন তিনি। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সরফরাজের। সরফরাজের এই দাপুটে ইনিংসের পর মনে করা হচ্ছে পুণেতে দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় সরফরাজের। অভিষেক সিরিজেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তারপর বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পাননি। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেতেই ১৫০ রান করেছেন সরফরাজ।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে ওড়িশা, দল নিয়ে আত্মবিশ্বাসী অস্কার


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...