Thursday, April 9, 2026

উপনির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’,রেশন মামলায় শহর জুড়ে ইডি হানা

Date:

Share post:

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election) প্রস্তুতি শুরু হতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় এজেন্সি। এবার রেশন মামলার তদন্তে বুধবার সকাল আটটা থেকে মোট ১৪ জায়গায় এজেন্সির অভিযান শুরু হয়েছে। এদিন বাঙ্গুর অ্যাভিনিউয়ে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল সকাল পৌঁছে যান ED আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ব্যবসায়ীর ৯০টি কোম্পানির হদিশ মিলেছে যেখানে কালো টাকা সাদা করা হতো বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই আজকের অভিযান। বহু কোম্পানিতে সেই টাকা লগ্নি করে দুর্নীতির জাল ছড়ানো হয়েছিল বলে মনে করছে ইডি। পাশাপাশি শিক্ষক নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলেও সূত্র মারফত জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। রাজনৈতিক মহলে একাংশ মনে করছে এই ভোটেও অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেক্ষেত্রে মাদারিহাট কেন্দ্রও বিজেপির হাত থেকে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বঙ্গ বিজেপির পদ্মনেতারা। অতএব ভোট আসার আগে এজেন্সি রাজনীতি করে সেই একই পুরনো গেম প্ল্যান শুরু কেন্দ্রের। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে। বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিরিক্ত তৎপরতা নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এর আগে সিবিআইকেও ‘তোতা পাখি’ বলে সম্বোধন করেছিলেন বিচারপতি। বুধবার রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটদের বাড়িতে ইডি হানায় এখনও পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি বলে খবর। কলকাতার পাশাপাশি গাইঘাটা, উলুবেরিয়া, হাওড়াতেও চলছে ইডি অভিযান।

 

Related articles

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...