Saturday, April 4, 2026

টেরিটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন

Date:

Share post:

সাইক্লোন ‘ডানা’ আতঙ্কের মাঝে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতা শহরে। এবার টেরিটি বাজার। বুধবার ভরসন্ধ্যায় জনবহুল ওই এলাকায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলছে একের পর এক দোকান। টেরিটি বাজারের উলটো দিকে একটি কাঠের বাক্সের দোকানে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বলেই খবর। প্রাথমিকভাবে আগুন নেভাতে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন বহরে বাড়তে থাকায় ক্রমে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।  কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন- হাই কোর্টের নির্দেশে আর জি করে কাজে যোগ দিয়েও ‘থ্রেট কালচারের’ মুখোমুখি চিকিৎসক-পড়ুয়ারা!

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...