Monday, April 6, 2026

আতঙ্কের নিশিযাপন সাগরপাড়ের বাসিন্দাদের, কয়েক ঘণ্টাতেই তছনছ হবে সব!

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই দুর্যোগের অশনি সংকেত সত্যি হতে চলেছে। ভোররাত থেকে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র, আতঙ্ক আর আশঙ্কায় সাগরপাড় জুড়ে অদ্ভুত এক নিস্তবতা। বুধবার থেকেই বন্ধ দোকানপাট, ফাঁকা করা হয়েছে কপিল মুনির আশ্রম চত্বর। রেমালের পর আবার এক ঘূর্ণিঝড়ে ত্রস্ত উপকূলের বাসিন্দারা।

 

রাত থেকে অঝোরে বৃষ্টি এবং দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হতে শুরু করেছে চারপাশ। ‘ডানা’র অভিঘাত কতটা ভয়ংকর হতে পারে তা যেন আগে থেকে আজ করতে পেরে বিনিদ্র রজনী যাপন করলেন সাগরপাড়ের বাসিন্দারা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা, অযাচিত কারণে সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করা, মাটির বাড়ি ছেড়ে ফ্লাড সেন্টারে চলে যাওয়া, উপকূলবর্তী এলাকার বাড়িগুলিকে ছেড়ে দেওয়া সহ একাধিক সদর্থক পদক্ষেপ করেছে প্রশাসন। বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু তাঁদের কপালে চিন্তার ভাঁজ। বারবার প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাচ্ছে বসতি-জীবনযাত্রা। এখন থেকে ঠিক ১২ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় তাণ্ডব দেখাতে শুরু করবে। আর ২৪ ঘণ্টা পরে তাঁদের আশ্রয়গুলো আদৌ থাকবে কিনা তা নিয়ে সংশয়ে উপকূলবর্তী এলাকার মানুষরা। ঝড় আসছে, ফের বড় বিপদের মুখে বাংলা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...