Sunday, June 14, 2026

কিউইদের বিরুদ্ধে একাই নিলেন ৭ উইকেট, কোন মন্ত্রে সাফল্য? ফাঁস করলেন ওয়াশিংটন

Date:

Share post:

আজ পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম দিনেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ২৫৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সৌজন্যে ওয়াশিংটন সুন্দর। একাই নেন ৭ উইকেট। ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। তার এই পারফরম্যান্সের সুবাদেই ভারতের জয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। নিজের এই পারফরম্যান্সে খুশি ওয়াশিংটন। ফাঁস করলেন রহস্য।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের মূল স্কোয়াডেই ছিলেন না সুন্দর। পুণেতে দ্বিতীয় টেস্টে নিজের পারফরম্যান্সের পর ওয়াশিংটন বলেন, “ আমি প্রথম টেস্টে দলের অংশ ছিলাম না। শুধুমাত্র এই টেস্টের জন্য আমাকে দলে নেওয়া হয়েছে। সেই সুযোগ দেওয়ার জন্য কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে ধন্যবাদ জানাই। অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। আমি নিখুঁতভাবে বল করতে চেয়েছিলাম। কে ব্যাট করতে আসছেন, কিংবা কোন পরিস্থিতিতে বল করছি, সেসব নিয়ে ভাবিনি। সব ঈশ্বরের পরিকল্পনা। আমি পিচের একটা নির্দিষ্ট জায়গায় বল করতে চেয়েছিলাম। কখনও কখনও বলের গতি বদলেছি। সেটাই সাফল্য এনে দিয়েছে।“

ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ৭টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দের? সেইও উত্তর দিয়েছেন তিনি। এই নিয়ে সুন্দর বললেন, “কোনও একটা উইকেট বেছে নেওয়া খুব কঠিন। তবে অবশ্যই রাচিনের উইকেটের কথা বলতে হয়। কারণ ও খুব ভালো ব্যাট করছিল। তবে ড্যারিল মিচেলের উইকেটটা খেলা ঘুরিয়ে দিল।”

আরও পড়ুন- বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের, প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬


 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...