Monday, April 6, 2026

সংসদীয় কমিটির বৈঠক এড়ালেন সেবি প্রধান! সুর চড়ালো বিরোধিরা

Date:

Share post:

সংসদীয় কমিটির ডাকা প্রথম বৈঠক এড়ালেন সেবি (SEBI) প্রধান মাধবী পুরি বুচ (Madhabi Puri Buch)। শুধুমাত্র সংসদের আর্থিক কমিটির পর্যালোচনা বৈঠক থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠক এড়ালেন তিনি। স্বভাবতই সরব কংগ্রেস। যদিও বিজেপির দাবি, ‘অস্তিত্বহীন’ ইস্যুকে জাগিয়ে তোলার চেষ্টা করছে কংগ্রেস। তবে সাধারণ পিএসি (PAC)-র বৈঠক কেন এড়ালেন, তার সদুত্তর নেই বিজেপির কাছে।

সংসদীয় আর্থিক কমিটির (Parliamentary Accounts Committee) চেয়ারম্যান তথা কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল (K C Venugopal) দাবি করেন, বৃহস্পতিবার কমিটির বৈঠক ডাকা হলে আমন্ত্রণ জানানো হয় সেবি প্রধান মাধবী পুরি বুচকেও। সাধারণ আর্থিক পর্যালোচনা করার কথা বলা হয়। তবে এদিন সকালে তিনি জানান ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে দিল্লি গিয়ে বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে না।

মাধবীর অনুপস্থিতিতে বৃহস্পতিবারই বাতিল হয়ে যায় পিএসি (PAC)-র বৈঠক। তারপরেও বিজেপির দাবি, এই ইস্যুতে কংগ্রেস অযথা রাজনীতির করছে। যদিও শুধুমাত্র পর্যালোচনার (review) জন্য ডাকা বৈঠক মাধবীকে কেন এড়িয়ে যেতে হল, সেই উত্তর দিতে পারেননি বিজেপির ‘অভিযোগকারী’রা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...